ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ২০:৪০
ফিলিস্তিনি ছাত্রীদের শিক্ষা সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংকের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান এবং ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুহানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক এবং ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়া ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর পড়াশোনা ও জীবনযাত্রার খরচ বাবদ ইসলামী ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করবে।
এই কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস। উল্লেখ্য, ইতোমধ্যে এই ১২ জন ছাত্রীর টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৮৫ হাজার ৫৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি 6 লাখ ৯৩ হাজার ৭৫০ টাকার সমতুল্য, সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চলমান মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
