ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ, আহত ২৫
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১৫:৪০
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই শিক্ষার্থীদের একটি অংশ এ নিয়োগ প্রত্যাখ্যান করে এবং বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ শুরু করে।
রোববার সকালে পূর্বঘোষিত ‘লাল কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের পর সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, অভ্যন্তরীণ শিক্ষকরা প্রতিষ্ঠানের একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বেশি অবগত, ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তা বেশি কার্যকর হবে।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, “ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
