০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:২৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

জাতীয় যুবশক্তির নতুন কমিটি ঘোষণা

জাতীয় যুবশক্তির নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ২৩:৪৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির আহ্বায়ক তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এ কমিটি ঘোষণা করেন।

তিনি জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। যুবশক্তির সিনিয়র সহসভাপতি পদে তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করে যুবশক্তি। সে দিন তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।

গত ১৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৫ নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার পরদিন রাতে যুবশক্তির সদস্যসচিব পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাহেদুল৷

এনসিপিতে যোগ দেওয়া নতুন নেতাদের জায়গা করে দিতে তিনি সরে দাঁড়ান বলে দলীয় সূত্রে জানা যায়। এরপর গতকাল সমন্বয় সভায় যুবশক্তির নতুন নেতৃত্বের ঘোষণা এল। তবে নতুন কমিটি সাধারণ সভায় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন