রাবির ‘এ’ ইউনিটের লিখিত ও ব্যবহারিক ফল প্রকাশ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত ও ব্যবহারিক ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফল প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ‘এ’ ইউনিটের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সঙ্গীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য; গ্রাফিক ডিজাইন; কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি। একই দিনে আইন, আইন ও ভূমি প্রশাসন এবং ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষাও নেওয়া হয়।
ইংরেজি বিভাগের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১,৫০০ জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বরপ্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১,৫০০ জনকে সমন্বিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
ইংরেজি বিভাগের চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে। অন্যদিকে আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্ষেত্রে এমসিকিউ ও লিখিত পরীক্ষার যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
