২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৬:১২

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

সমঝোতার রাজনীতিতে জড়াবে না এনসিপি

সমঝোতার রাজনীতিতে জড়াবে না এনসিপি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১৬:২৩

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কখনো আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে জড়াবে না।  আমরা বিক্রি হতে আসিনি, আমাদের আসন দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে একটি বিকল্প শক্তি হিসেবে থাকতে চাই। নির্বাচনের নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রুলস অব গেমস চেঞ্জ না করে নির্বাচন হবে না। আমরা দেখছি প্রশাসন আম্পায়ারের ভূমিকায় না থেকে খেলোয়াড় হয়ে উঠতে চাইছে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।

নির্বাচনের সময়কাল নিয়ে প্রশ্ন না থাকলেও তিনি স্পষ্ট করে বলেন, নভেম্বর বা ডিসেম্বর—যে সময়ই হোক, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।

আরও পড়ুন