২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৪৬

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা

আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা

ঢাকা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫১

এক দফা দাবিতে অবরোধের পাঁচ ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে আলোচনার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তারা বলছে, দাবি বাস্তবায়নের কোনো সুস্পষ্ট অগ্রগতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীরা চাইলে সরাসরি সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবি-দাওয়ার সর্বশেষ আপডেট নিতে পারে। 

শিক্ষার্থীদের তিনি বলেন, সার্বিক বিষয়ে তোমরা সচিবালয়ে নিজেরাই গিয়ে জানতে পারো কী অগ্রগতি হয়েছে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটাও দিয়ে আসতে পারো। এতে সাধারণ জনদুর্ভোগও কমবে। এখানে মোড়ে পাঁচ ঘণ্টার মতো অবস্থান চলছে, এতে জনভোগান্তি বাড়ছে৷  

১ দফা দাবিতে শিক্ষা ভবন মোড়  অবরোধ করেন শিক্ষার্থীরা৷ এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। 

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায় যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে।

আরও পড়ুন