২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৬:১২

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ডিসেম্বরে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি

ডিসেম্বরে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:২০

ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি না হলে ১০ জানুয়ারি কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ।

বুধবার (৩ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা বরাবর সংগঠনের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের পাঠানো এক স্মারকলিপিতে এ কথা জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশা ছিল। কিন্তু সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে গিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে অনুকূল নয়।সংগঠনটি দাবি করে, বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে ১০টি ধাপে পুনর্গঠন করে ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে।

উপস্থাপিত মূল তিন দাবি—সচিবালয় ভাতা, নবম পে-স্কেল বাস্তবায়ন ও সচিবালয় রেশন ভাতা প্রবর্তন।

আরও পড়ুন