চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৭:১৩
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সিরিয়ার একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানশাহর এলাকায় দেশটির সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালায় ইরান। খবর রয়টার্সের।
সিরিয়ার একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান আল-তানফ এলাকার কাছাকাছি একটি জায়গায় হামলা চালিয়েছে। তবে হামলায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সরাসরি আঘাত হানা হয়নি। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়নি বলে সূত্রটি জানিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, সিরিয়া, জর্ডান ও ইরাকের সীমান্তসংলগ্ন আল-তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে।
গত মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছিলেন, সিরিয়ার ওপর সরাসরি হামলা না হলে দেশটি কোনো সংঘাতে জড়াবে না।
লন্ডনে চ্যাথাম হাউস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো পক্ষ যদি সিরিয়াকে লক্ষ্যবস্তু না বানায়, তাহলে সিরিয়া সব ধরনের সংঘাতের বাইরে থাকবে।’
এদিকে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকা পর্যন্ত এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি হতে দেওয়া হবে না বলেও রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
