বাড়ি ঘেরাও করে ইউপিডিএফের যুবনেতাকে হত্যা, আহত ২ নারী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৯
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ইউপিডিএফ-সমর্থিত সংগঠন যুবফোরামের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই নারী।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মশিং চাকমা (৪২) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, একদল সশস্ত্র ব্যক্তি সকালে তার বাড়ি ঘেরাও করে। বিষয়টি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় বাড়িতে থাকা দুই নারী সদস্য গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
