সালমানের প্রশংসায় বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:০৩
শুটিং সেটে ‘ভাইজান’-এর প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অভিনেতা সালমান খানকে নিয়ে কাজ করা যে কোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু বলে জানিয়েছেন তিনি। তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
'মাতৃভূমি' সিনেমার শুটিং করতে গিয়ে সালমানের কর্মনিষ্ঠা ও সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন চিত্রাঙ্গদা সিং।
'মাতৃভূমি' সিনেমার শুটিং অভিজ্ঞতা চিত্রাঙ্গদার জন্য কেবল কাজ নয়, বরং সালমান খানের মানবিকতা এবং পেশাদারত্বকে কাছ থেকে দেখার এক স্মরণীয় সুযোগ হয়ে দাঁড়িয়েছে বলে জানান এ অভিনেত্রী।
তিনি বলেন, সালমান তার টিমের প্রতিটি মানুষের খুব খেয়াল রাখেন। বিশেষ করে সবাইকে খাওয়ানো তার অন্যতম প্রিয় কাজ। নাস্তার বিরতি থেকে শুরু করে দুপুরের কিংবা রাতের খাবার—সবাই ঠিকমতো পাচ্ছে কিনা, সেদিকে তার কড়া নজর থাকে।
চিত্রাঙ্গদা বলেন, সালমানের আসলে কোনো ছুটির দিন নেই। তিনি সারাক্ষণ সিনেমাটি কীভাবে আরও উন্নত করা যায়, তা ভিএফএক্স হোক কিংবা ফ্রেমের ছোট কোনো অংশ— তা নিয়ে ভাবেন।
তিনি বলেন, একদিন আমার একটি খুব আবেগঘন দৃশ্যের শুটিং ছিল। সেখানে সালমানের থাকার কোনো দরকার ছিল না। কিন্তু শুধু আমার সংলাপের সঠিক প্রতিক্রিয়া দিতে তিনি সেটে চলে এসেছিলেন। শিল্পের প্রতি এই নিবেদন সত্যিই শেখার মতো।
শুটিং সেটে সালমানকে কোনো বড় তারকার চেয়ে বরং সাধারণ কর্মীদের সঙ্গে বেশি আড্ডা দিতে দেখা যায় বলেও জানিয়েছেন চিত্রাঙ্গদা সিং। তিনি বলেন, সালমান সেটের লাইট বয় থেকে শুরু করে সবার সঙ্গেই খুব সহজভাবে মেশেন। চিৎকার-চেঁচামেচি করে কাজ করানোয় তিনি বিশ্বাসী নন। বরং সেটের পরিবেশ আনন্দদায়ক রাখতেই তিনি বেশি পছন্দ করেন।
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
