তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১৯:০৩
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতকে ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যে বাংলাদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে কয়েকটি দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মী বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছেন। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা অচিরেই শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে সরাসরি ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় প্রবাসীদের সুবিধার্থে কিছু দেশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনে কর্মরত যেসব বাংলাদেশি ছুটিতে দেশে আছেন, তাদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এছাড়া অনলাইনের মাধ্যমেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
এদিকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের স্বার্থ বিবেচনায় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
