পর্যটন ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২০:৫৫
ভ্রমণপিপাসুদের জন্য বড় এক সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে টুরিস্ট বা পর্যটন ভিসা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে দেশটির পক্ষ থেকে এই বিশেষ ও দ্রুতগতির ভিসা সেবা চালু করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আমিরাতের স্থানীয় ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন, দ্রুততম সময়ে ভিসা পাওয়ার এই দারুণ সুবিধার পাশাপাশি বর্তমানে আমিরাতে হোটেল আবাসন, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতে বিশাল ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত সাশ্রয়ী ও আকর্ষণীয় বাজেটে এখন দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দুবাইয়ের বিভিন্ন হোটেলে মাত্র ১৩৯ দিরহামে রুম বুকিংয়ের সুবিধা মিলছে। এর বাইরে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডের মতো রাইডগুলোতে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। ফলে যারা দ্রুত ভ্রমণের পরিকল্পনা ও বুকিং সম্পন্ন করছেন, তারা সবচেয়ে কম খরচে দুবাই ঘুরে আসতে পারছেন। পর্যটকদের সুবিধার জন্য খালিজ টাইমস কিছু কার্যকরী টিপসও শেয়ার করেছে।
সংবাদমাধ্যমটি বলছে, ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো হোটেল বা আবাসন। গ্রীষ্মকালে দুবাইয়ের অনেক হোটেল পর্যটক টানতে বিশেষ ছাড় দেয়। তাই অনেক ক্ষেত্রে অনলাইনে আগে থেকে বুকিং না দিয়ে সরাসরি যাওয়ার পর হোটেল পছন্দ করে বুকিং দিলে খরচ অনেকটাই সাশ্রয় করা সম্ভব হতে পারে। ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর জানান, গ্রীষ্মকালে দুবাই এখন বিশ্বের অন্যতম সাশ্রয়ী ও আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। একদিকে হোটেল ভাড়া অনেক কম, অন্যদিকে দর্শনীয় স্থানগুলোতেও বিশেষ অফার চলায় স্বল্প বাজেটের ভ্রমণকারীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন।
পর্যটন খাতের সংশ্লিষ্টরা আশা করছেন, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা অনুমোদন এবং আকর্ষণীয় সব ডিসকাউন্টের কারণে আগামী দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাবে। একই সাথে স্বল্প বাজেটে যারা আন্তর্জাতিক ভ্রমণের কথা ভাবছেন, তাদের পছন্দের তালিকার শীর্ষে চলে আসবে দুবাই।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
