‘ইরানের বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালি শুধুই আমাদের’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ১৬:৩০
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের এই বিজয়ের মধ্য দিয়েই ইরানের ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের অবসান ঘটবে। একই সঙ্গে দেশের অর্থনীতি ও শিল্পখাত আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি ও শিপিং লাইনস পরিদর্শনের সময় মোহাম্মদ রেজা আরেফ দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তার ভাষায়, এই জলপথ নিরাপদ রাখতে তেহরানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ইরান কোনো ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। বরং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচলকে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার লক্ষ্য নিয়েই কাজ করছে দেশটি।
পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন আরেফ। তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় চিকিৎসাকেন্দ্র ও ওষুধ কারখানায় হামলা চালানো হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিল্প ও স্বাস্থ্য স্থাপনাগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশ দেন তিনি। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
