নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নিহত যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ১৫:৪৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় জুম্মন হোসেন (২৫) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আরমান হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মন ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মন ও আরমান চা খাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে দুজন আহত হলে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন। আরমানের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
