২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:১৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

বিমান বাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বিমান বাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৯

দুর্নীতির মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের ঢাকার নিকুঞ্জের ২টি ফ্ল্যাট ক্রোক ও ১০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবগুলোতে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি এয়ার চিফ মার্শাল সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষে দুদকে মামলা দায়ের করা হয়।
 
আরও পড়ুন