মসজিদের বাহানায় গাঁজাসেবন, উচ্ছেদ হলো সব অবৈধ স্থাপনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২০:২৯
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি অস্থায়ী ‘নামাজের জায়গা’সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যৌথ অভিযানে রোববার (২৬ জুলাই) দুপুরে এসব স্থাপনা সরিয়ে নেওয়া হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্যানের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ত্রিপলের ছাউনি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ‘নামাজের জায়গা’ নামে আলাদা কোনো অনুমোদিত স্থান নেই। সেখানে যত অবৈধ স্থাপনা ছিল, সবই উচ্ছেদ করা হয়েছে।
সম্প্রতি উদ্যানের একটি অংশে ত্রিপল টাঙিয়ে অস্থায়ী নামাজের স্থান তৈরি করা হয়। সেখানে ওজুর জন্য পানির ড্রাম রাখা হয় এবং ‘নামাজের জায়গা’ লেখা সাইনও টানানো হয়। পাশাপাশি মসজিদ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছিল। শুক্রবার সেখানে একদল মানুষ নামাজ আদায় করলে বিষয়টি জনসাধারণের নজরে আসে।
উদ্যানসংশ্লিষ্টদের দাবি, রাজিব শাহ নামে এক ব্যক্তি ওই স্থানটি তৈরি করেছিলেন। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে গণপূর্ত অধিদপ্তর সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয় এবং অভিযানের আগে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়।
গণপূর্ত বিভাগের নোটিশে বলা হয়, কিছু বহিরাগত ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উদ্যানের বিভিন্ন স্থানে অবৈধ দোকান বসানো এবং অস্থায়ী নামাজের স্থান নির্মাণের নামে জায়গা দখল করে অবস্থান করছিলেন। প্রকল্পের আওতায় আধুনিক একটি মসজিদ থাকা সত্ত্বেও এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল বলে উল্লেখ করা হয়। স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
অভিযানের আগে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে ডিএমপি, ডিএসসিসি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।
অভিযান শেষে উদ্যান এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • দুদিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি
- • নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের
- • ইরান সংঘাতে নিহত ৪ মার্কিন সেনার নাম মূল তালিকা থেকে সরাল পেন্টাগন: এপি
- • বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়: মির্জা ফখরুল
- • চার বছরের সংসার শেষে অন্যত্র বিয়ে, প্রতারণার অভিযোগে আদালতে যাচ্ছেন স্বামী
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মোড়, সৌদি ও কাস্পিয়ান সাগর ঘিরে বাড়ছে সংঘাত
- • ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার
- • হামলার হুমকিতে মাঝপথে বিমান বদলেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
