১৩ জুলাই ২০২৬, সোমবার, ০৩:২৬

শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি

অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৪:৩২

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ৫ দিনের সফরে রোববার (১১ জুলাই) ঢাকায় আসছে। সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বাজেট সহায়তার শর্তাবলি নিয়ে পর্যালোচনা করবে সংস্থাটি।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি আগামী ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবে তারা।

সফরে সরকারের ঘোষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস এবং এর সম্ভাব্য সামষ্টিক অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া ব্যাংকিং খাতের পুনর্গঠন, রাজস্ব সংস্কার এবং নতুন ঋণ প্যাকেজের প্রস্তাব নিয়েও আলোচনা করবে আইএমএফ।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে রাজস্বনীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন