ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৭:০৬
প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ৬৫ হাজার সরকারি বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে শিক্ষা খাতে শুধু অবকাঠামো নির্মাণ হয়েছে, তবে মানবসম্পদ উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সনাতনী পদ্ধতির পরিবর্তে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
তিনি আরও জানান, চীনের বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।
পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ভালো অবস্থানে ফিরছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- • ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা
- • সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি
- • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ
- • দিল্লীর স্মৃতি বিজারিত বাড়িটি ৩৭ কোটিতে কিনলেন শাহরুখ খান
- • রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
