১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯:০৯

শিরোনাম
নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, প্রাণ গেল নারীর

সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৪:৩৭

বিদেশগামী এক প্রবাসীকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি পরিবার। উপজেলার কুসুমপুর বউবাজার এলাকায় চালকসহ ১১ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় মমতাজ বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদরের দেওয়ান বাজার এলাকা থেকে এক প্রবাসীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের সদস্যরা মাইক্রোবাসে রওনা হন। পথে সিরাজদিখানের কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে পানিতে ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

আরও পড়ুন