মৌলভীবাজারে কৃষকের ৪০ মণ ধানে আগুন, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২০:০২
মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কৃষক রুবেল দাসের গরুর ঘর ও ধানের গোলা। এ সময় ৪০ মণ ধান ও একটি গাভি মারা গেছে।
আগুন নেভাতে গিয়ে পরিবারের সদস্য অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) নামে তিনজন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।
ভুক্তভোগী কৃষক রুবেল দাস দাবি করেন, বাহির থেকে কেউ তার গোয়ালঘরে আগুন লাগিয়েছে। এতে প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল দাস জানান, সোমবার রাত ১০ টায় উঠানের এক পাশে তার খড়ের ফেইনে আগুন দেখতে পান। পরে আশপাশের মানুষের সহযোগিতায় আগুন নেভানো হয়। আবার মঙ্গলবার ভোরে হঠাৎ গরু রাখার ঘরটিতে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষজন এলেও আগুনের লেলিহান শিখায় দ্রুত পুরো টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস দল খবর পেয়ে সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে ঘরে থাকা একটি গাভি ও ৪০ মণ ধান পুড়ে যায়। আগুনে পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানান। রুবেল দাসের ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
তিনি আরো দাবি করেন, শত্রুতাবশত কেউ তার গোয়ালঘরে আগুন লাগিয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
অপরদিকে বিকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের দায়িত্বরত ফায়ারম্যান রিয়াদ জানান, সকালে খবর পেয়ে টিম লিডার ফারুকুল ইসলামের নেতৃত্বে ফায়ার দলের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটার আগুনে পুড়ে যাওয়ার লক্ষণ দেখা গেলেও ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন দুবৃর্ত্তরা তার ঘরে আগুন দিয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
