বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২৩:৪৩
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ ১০ বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিশ্বকাপ শেষে সেপ্টেম্বর মাসেই বিয়ের পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার তাদের বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে।
পর্তুগিজ সংবাদমাধ্যম হোলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। রোনালদো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। একইসঙ্গে তার আশা, বিশ্বকাপের শিরোপা জিতেই বিয়ের মঞ্চে উঠতে পারবেন।
২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’
ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিজস্ব জনপ্রিয়তা গড়ে তুলেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ।
রোনালদো বিয়ের সিদ্ধান্তকে তাদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই পথচলা শুরুর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’ ভাইরাল ভিডিও ইস্যুতে তাহেরীর মন্তব্য
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
