২২ জুলাই ২০২৬, বুধবার, ১৩:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি

সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি বাতিল

সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৩:১২

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কথিত হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বের আদেশ প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে আগের আদেশ প্রত্যাহার করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করে দেহাবশেষ উত্তোলনের অনুমতি চান। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের হয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ তোলার অনুমতি দেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পরবর্তীতে বাদীপক্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদন করলে আদালত পূর্বের আদেশ বাতিল করে দেহাবশেষ উত্তোলনের অনুমতি প্রত্যাহার করেন।

আরও পড়ুন