শ্রীলংকায় ভয়াবহ বন্যায় আটকা বাংলাদেশীসহ ৫০ জন উদ্ধার করেছে ভারতীয় বাহিনী
প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৬
ঘূর্ণিঝড় ডিটওয়াহের জেরে শ্রীলংকায় ভয়াবহ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে ভারতীয় বিমানবাহিনী। এরই মধ্যে ১০টি দেশের ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন বাংলাদেশিও আছেন।
উদ্ধার হওয়াদের মধ্যে শ্রীলংকার ১৪ জন, ১২ ভারতীয়, ছয়জন বেলারুশের, পাঁচজন ইরানের, চারজন দক্ষিণ আফ্রিকার, পোল্যান্ডের তিনজন, তিনজন বাংলাদেশি, জার্মানির দুই, স্লোভেনিয়ার দুই, যুক্তরাজ্যের দুই, অস্ট্রেলিয়ার এক এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
শ্রীলংকা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভারত সরকার তাৎক্ষণিকভাবে কলম্বোতে দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৯ দশমিক ৫ টন জরুরি ত্রাণ সরবরাহ করে। এতে তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্যকর খাবারের কিট, খাওয়ার জন্য প্রস্তুত খাবার, ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জামসহ আরও ৩১ দশমিক ৫ টন ত্রাণ পাঠানো হয়েছে।
সম্প্রতি ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলংকায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার(৩ ডিসেম্বর) পর্যন্ত এতে ৪৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৫৬ জন। ঘূর্ণিঝড় পরবর্তী এ বন্যায় সাড়ে চার লাখ পরিবার বিপদগ্রস্ত হয়েছে। অনেক দুর্গম এলাকায় অভিযান চালাতে হিমশিম খাচ্ছে সরকার।
আরও পড়ুন
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
