২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৬:৫৬

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫৬

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫৬

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৪

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত দুই মাসে ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরকার গঠিত বিশেষ টাস্কফোর্স।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

২০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিনহাজুল আলম।

তিনি বলেন, “মাদক নির্মূলে সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।”

অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাড়াও মাদক পাচারে ব্যবহৃত ২০টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

টাস্কফোর্সের সদস্য সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, তিনটি মূল লক্ষ্য সামনে রেখে কাজ চলছে:
১. সমন্বিত নজরদারি ও অভিযান
২. সামাজিক সচেতনতা বৃদ্ধি
৩. মাদক মামলার দ্রুত নিষ্পত্তি

অনুষ্ঠানে পুলিশ, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন