সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৮
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত। খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষককে বহিষ্কারের ঘটনায় আদালতের নির্দেশনা উপেক্ষার অভিযোগে সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ আদেশ দেন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সারওয়ার আলম বলেন, শোকজের বিষয়টি শুনেছি, তবে এখনো অফিসিয়ালি কোনো কপি হাতে পাইনি।
আদালত সূত্রে জানা গেছে, বহিষ্কৃত দুই শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘নিজ উদ্যোগে’ ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার অভিযোগে জেলা প্রশাসক, যিনি স্কুলের গভর্নিং বডির সভাপতি, বরখাস্তের আদেশ দেন। এতে বলা হয়, তারা নিয়োগপত্র বা অনুমতি ছাড়াই পদবি ব্যবহার করেছেন, ওয়েবসাইটে প্রচার করেছেন এবং স্থানীয় পত্রিকায় প্রেস রিলিজ প্রকাশ করেছেন—যা প্রতিষ্ঠানটির সার্ভিস রুলসের পরিপন্থি।
তাদের এই কার্যকলাপ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করেছে এবং আইনের প্রতি শিক্ষার্থীদের মনে ভুল বার্তা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ কারণেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্তের আদেশের বৈধতা নিয়ে রিট দায়ের করা হলে আদালত শোকজের নির্দেশ দেয়।
আরও পড়ুন
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
