বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাকনির্বাচনি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১৫:৪৪
ভারি বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাকনির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে শাহরীন খান রূপা বলেন, রাজধানীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের কাছে জানতে চেয়েছিল পরীক্ষা স্থগিত করবে কিনা। তাদের অনেকে পরীক্ষা স্থগিত করেছে।
নাবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিত করেছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিতে পারলেও দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত করেছে।
এদিকে এ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষক।
পাশাপাশি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও আজকের পরীক্ষা স্থগিত করেছে বলে তাদের ফেসবুক পেজে জানানো হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখার পরীক্ষা স্থগিত করেছে রাজধানীর মিল্লাত হাই স্কুল। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে।
একইসঙ্গে মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখা এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। ফজলুল হক মহিলা কলেজে একাদশ শ্রেণির পরীক্ষা এবং অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে নোটিশে জানানো হয়।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
- • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- • বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি-চলবে পুরো জুলাই মাসজুড়েই
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
- • মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- • ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
- • আজও অতিভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি আরও অবনতি
- • দেশীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
