২২ জুলাই ২০২৬, বুধবার, ০৭:৩৯

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:৪২

কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার (২৮ জুন) রাজধানীর বিডা মিলনায়তনে আন্তর্জাতিক ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার ছিল খুবই কম। গ্যাসের অপ্রতুলতার কারণে অনেক শিল্পকারখানা তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারেনি। ফলে শিল্প খাতের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি আয় বৈষম্যও বেড়েছে।

তিনি জানান, বর্তমান সরকার গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে কাজ করছে, যাতে শিল্পকারখানাগুলো সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন চালাতে পারে এবং অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিসিক শিল্পনগরীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নতুন শিল্প পার্ক গড়ে তোলা হবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত হবে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। তাই অর্থনীতির প্রাণ হিসেবে বিবেচিত এই খাত যত বেশি শক্তিশালী হবে, দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান ততই বাড়বে।

আরও পড়ুন