চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৭:১৯
দেশে চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বাজারে বিপুল পরিমাণ চাল মজুত আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চাল ছাড়াও সব ধরনের খাদ্যপণ্যের মূল্য ও সরবরাহ বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে।
বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজারে কোনো অস্থিরতা দেখা যায়নি। নতুন ও পুরোনো চালের মধ্যে কিছু মূল্য পার্থক্য থাকলেও বাজারে দামের কোনো ঊর্ধ্বগতি নেই।
তিনি বলেন, চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। পাশাপাশি সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করে বাজার নিয়ে আতঙ্ক সৃষ্টিকারী খবর প্রকাশ করা উচিত নয়। বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং খাদ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সরকারের পদক্ষেপের ফলে বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
