রাজধানীর প্রধান সড়কে আর চলবে না অটোরিকশা, আসছে সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৫:০৮
রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা চালুর পর সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করলেও ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেছে ট্রাফিক বিভাগ। এসব বৈঠকে অটোরিকশার কারণে সৃষ্ট যানজট, আইন অমান্য এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।
সংশ্লিষ্ট এক ট্রাফিক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন উভয়ই ঢাকার প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধের পক্ষে মত দিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক থেকে।
সূত্র জানায়, আগামী মাসে সম্ভাব্য উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রথম ধাপে রাজধানীর প্রধান প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে পুরো নগরীতে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই ক্যামেরা স্থাপনের ফলে সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, স্টপলাইন ভঙ্গ এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা কমেছে। ই-প্রসিকিউশনের আওতায় এনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হয়েছে।
তবে অটোরিকশার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। অধিকাংশ অটোরিকশার বৈধ নিবন্ধন, নম্বরপ্লেট কিংবা চালকের লাইসেন্স না থাকায় প্রযুক্তিনির্ভর নজরদারির পরও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।
ট্রাফিক বিভাগের একাধিক প্রতিবেদনে দেখা গেছে, অটোরিকশাগুলোর বেপরোয়া চলাচল, উল্টো পথে প্রবেশ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ফলে রাজধানীর সড়কে কাঙ্ক্ষিত শৃঙ্খলা প্রতিষ্ঠায় এসব যানবাহনকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছে ট্রাফিক বিভাগ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অটোরিকশার বিষয়টি আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে। আগামী মাসের মাঝামাঝি সময়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আরও বলেন, সিদ্ধান্ত হলে ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রয়োজন হলে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাফিক কর্মকর্তারা মনে করছেন, শুধু পুলিশি অভিযান নয়, সরকারের বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই রাজধানীর সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
প্রতিফলন / রাশ
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
