রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০১:১৩
রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী আলী আজম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আজম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি খিলগাঁও নন্দিপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন।
নিহতের মেয়ের জামাতা মো. শাহিন জানিয়েছেন, নন্দিপাড়া ব্রিজ সংলগ্ন রাস্তায় বাজার বসে, তিনি সে সময় বাজার করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এরই মধ্যে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
