বাগেরহাটে কুমিরের আক্রমণ, প্রাণ হারাল ৭ বছরের ফাতেমা
সারাদেশ
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১০:১৭
বাগেরহাটে হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া ফাতেমা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মাজারের ঘাটসংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারের দীঘিতে গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধারের চেষ্টা চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরটি শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার পর মাজার এলাকায় থাকা বাসিন্দারা নৌকা নিয়ে দীঘিতে নেমে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দীঘির পাড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দর্শনার্থীদের চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
