১৩ জুলাই ২০২৬, সোমবার, ০৬:১০

শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা
শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

১৫ দাবিতে ১ মে সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

১৫ দাবিতে ১ মে সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০১:৫৮

শ্রমিকদের কল্যাণে ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে শুক্রবার ঢাকায় ‘শ্রমিক সমাবেশ’ করবে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এসব কথা জানান।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্য সভার আয়োজন করে জামায়াতে ইসলামী সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শ্রমিক দিবস উপলক্ষে ১৫টি দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। সেগুলো হল,  ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো; অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণ; অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা এবং পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা; বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা; পাটকলসহ বন্ধকৃত সব শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা অবিলম্বে চালু করতে হবে; শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সুরক্ষার অধিকার নিশ্চিত করতে হবে; নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে; সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা; রেল ও বন্দর শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে; পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করা; আইএলও কনভেনশনের আলোকে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা; সব ধরনের শিল্প কল-কারখানায় শ্রমিক ছাটাই বন্ধ করা; প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসন, প্রবাসে মৃত্যুবরণকারী ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং গণভোটে প্রতিফলিত জনগণের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে 'জুলাই জাতীয় সনদ' এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

আতিকুর রহমান জানান, সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সংগঠনের সাবেক সভাপতি আনম শামসুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কবির আহমদ, মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন