২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:২০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

নেশার টাকার জন্য নবজাতকের হাত-পা কাটলেন মা-বাবা

নেশার টাকার জন্য নবজাতকের হাত-পা কাটলেন মা-বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২১:৫২

দিনাজপুরের হিলিতে নেশার টাকার জোগান দিতে গিয়ে চরম মূল্য দিতে হলো মাত্র ২২ দিনের এক নবজাতককে। মাদকাসক্ত মা ও বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নেশার টাকা জোগাড় করতে নিজের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে তাকে চিরতরে প্রতিবন্ধী করে দিয়েছেন তারা।

তবে অভিযুক্ত দম্পতি খাদিজা ও সাগর এই অমানবিক অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, কয়েলের আগুনে শিশুটির হাত-পা পুড়ে গেছে। এদিকে ওই শিশুকে উদ্ধার করে তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানা, সন্তানের মঙ্গলের জন্য যেখানে মা-বাবা জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন না, সেখানে নেশার টাকার নেশায় বুঁদ হয়ে খাদিজা ও সাগর নিজেদের ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে পঙ্গু করে দিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, হিলির চুড়িপট্টি গ্রামের ওই মাদকসেবী দম্পতির ঘরে কিছুদিন আগে এক ফুটফুটে পুত্রসন্তান জন্ম নেয়। এরপর নিজ বাড়িতেই সন্তানের হাত কেটে আঙুল বাড়ির বাইরে মাটিতে পুঁতে রাখেন বাবা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।

অভিযুক্ত মা খাদিজা ও বাবা সাগর ঘটনা অস্বীকার করে জানান, ঘরের ভেতরে কয়েলের আগুনে শিশুটির হাত-পা পুড়ে গিয়েছিল। এরপর তারা হাতের বিচ্ছিন্ন কব্জিটি বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রাখেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে। সন্তানের প্রতি এমন অমানবিক কর্মকাণ্ডে স্থানীয়রা হতবাক ও ক্ষুব্ধ। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আরটিভি

আরও পড়ুন