দিনাজপুরে অজ্ঞান পার্টির ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৯
দিনাজপুরে ইজিবাইক চোর চক্র ও অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন: হেলাল হোসেন (২৬) ও আসাদুল ইসলাম (৪৬)। তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হেলাল হোসেন দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে এবং আসাদুল ইসলাম নিমনগর বালুবাড়ি এলাকার আইয়ুব আলীর ছেলে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শহরের রামনগর এলাকার অটোচালক হামিদুলের স্ত্রী মোছা. নাসিমা (৫৫) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) চোরাই ইজিবাইকসহ হেলাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ইজিবাইক সংগঠনের সদস্যরা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা ইজিবাইক চোর চক্র ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা খাদ্যদ্রব্যে চেতনাশক মিশিয়ে চালকদের খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে আসছিল। গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় হেলাল হোসেন যাত্রীবেশে হামিদুলের ইজিবাইকে ওঠেন। কিছুদূর গিয়ে একটি দোকান থেকে দুটি জুসের বোতল ও চিপস কেনেন তিনি। পরে কৌশলে একটি জুসের বোতলে চেতনাশক মিশিয়ে চালক হামিদুলকে খাওয়ান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে দিনাজপুর বড় মাঠে নিয়ে যান। সেখানে হামিদুল অসুস্থ হয়ে পড়লে তাকে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান হেলাল।
এ বিষয়ে জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালেব আলী বলেন, ‘কিছুদিন যাবত মলম পার্টি ও অজ্ঞান পার্টির কবলে পড়ছেন অটোবাইক চালকরা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই অজ্ঞান পার্টির কবল থেকে চোর চক্রকে আইনের আওতায় আনা হয়।’
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, ‘দিনাজপুর পৌর এলাকায় চলাচলরত অটোবাইকগুলো প্রায়শই ছিনতাইয়ের শিকার হচ্ছে। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন ছিলাম। অবশেষে এই চক্রের হোতা হেলাল হোসেনকে পাওয়া যায়। তার স্বীকারোক্তি অনুযায়ী অটোবাইক গ্যারেজ মালিক আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার গ্যারেজে বেশ কিছু মালিকবিহীন অটোবাইক পাওয়া গেছে।’
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
