২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:১৯

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

জামালপুরে গোডাউন থেকে ২৫শ লিটার পেট্রোল উদ্ধার

জামালপুরে গোডাউন থেকে ২৫শ লিটার পেট্রোল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৫:৪৮

জামালপুর জেলা সদরের একটি দোকানের গোডাউনে ২৫ শ লিটার পেট্রল মজুদ থাকার পরও চালকদের তেল না থাকার কথা জানালে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, জামালপুর জেলার সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকে মোটসাইকেলচালকরা ভিড় জমান। পরে জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে যান। সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫ শ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করার অপরাধে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯-এর অধীনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

পরে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মধ্যে তেল বিতরণ শুরু হয়।

আরও পড়ুন