জামালপুরে তিন হাজার লিটার পেট্রল জব্দ, আটক ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ১৫:৫৭
জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে আটকদের থানায় নেওয়া হয়েছে।
আটকরা হলেন—মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ি উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫), মো. সবুজ মিয়া (৪০) এবং বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘মঙ্গলবার মধ্যরাতে কেন্দুয়া কালিবাড়ি এলাকার সোহেল নামে এক ব্যবসায়ীর দোকান থেকে কয়েকজন খুচরা ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রল ক্রয় করে কয়েকটি যানবাহনে করে তেলের ড্রাম নিয়ে যাচ্ছিলেন। কেন্দুয়া বাজারের কাছে গাড়িগুলো পৌঁছালে স্থানীয়রা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। সেসময় গাড়িতে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে চালকসহ ১১ জনকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশাসহ ১৫টি ড্রামে প্রায় তিন হাজার লিটার পেট্রোল জব্দ করে। পরে গাড়ি চালক ও খুচরা তেল ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জব্দ করা পেট্রল থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
