জামায়াত প্রার্থীর কাছে হার: ডিসি অফিস ঘেরাও বিএনপির
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৭
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকশ নেতা-কর্মী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাচন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসি অফিসের সামনে পুলিশ ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত নেতা-কর্মীদের অভিযোগ, পাবনা-৩ ও ৪ আসনে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। তারা ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনঃগণনার দাবি জানান। বিক্ষোভের কারণে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। মাত্র ৩ হাজার ৮০১ ভোটের এই ব্যবধান নিয়ে বিএনপি শিবিরের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
একই চিত্র দেখা গেছে পাবনা-৩ আসনেও। সেখানে জামায়াতের মাওলানা আলী আজগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। অর্থাৎ মাত্র ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে এই আসনে জয়-পরাজয় নির্ধারিত হওয়ায় বিএনপি প্রার্থীর সমর্থকরা কারচুপির আশঙ্কা করছেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও জোরালো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, ভোট পুনঃগণনার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। বর্তমানে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন
- • জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পেল ৬২টি দেশ
- • ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা
- • সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি
- • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ
- • দিল্লীর স্মৃতি বিজারিত বাড়িটি ৩৭ কোটিতে কিনলেন শাহরুখ খান
- • রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
