লক্ষ্মীপুর ১: মাহফুজ আলমের ভাই মাহবুব আলম পরাজিত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট।
এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।
লক্ষ্মীপুর-১ আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬৪৪ জন।
এ আসনে মোট ভোট প্রদান হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬০০।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জাকির হোসেন পাটওয়ারী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট। লাঙল প্রতীকে জাতীয় পার্টি-এর প্রার্থী মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট।
এ ছাড়া মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ১৯৭ ভোট। সিংহ প্রতীকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর প্রার্থী মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট এবং ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদ-এর প্রার্থী মো. কাউছার আলম পেয়েছেন ১১৪ ভোট।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
