০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৩৮

শিরোনাম
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

আইনের শাসনই সন্ত্রাস মোকাবিলার পথ: মাহফুজ আলম

আইনের শাসনই সন্ত্রাস মোকাবিলার পথ: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ০০:১০

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অন্যায় ও প্রতিহিংসা থেকে দূরে থেকে ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ফ্যাসিবাদীদের সন্ত্রাস এবং জনগণের নিরাপত্তাহীনতাকে বাস্তব বাস্তবতা হিসেবে উল্লেখ করেন।

পোস্টে তিনি কুরআনের আয়াত ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “তোমরা জুলুম করো না, তোমাদের ওপরও জুলুম করা হবে না।” তিনি আরও বলেন, “আল্লাহ, আমি পানাহ চাই জুলুম করা থেকে এবং মজলুম হওয়া থেকে।”

মাহফুজ আলম ব্যাখ্যা করেন, ‘মজলুম না হওয়া’র অর্থ হলো—নিজে জুলুম না করা এবং অন্যের জুলুমের শিকার না হওয়া। তিনি লেখেন, “জালিম হবেন না এবং মজলুমও হবেন না। ন্যায়ের পথে থাকুন। জালিমের হাত থেকে বাঁচতে যতটুকু লড়তে হয়, ততটুকুই লড়বেন, কিন্তু ন্যায়পরায়ণতা বিসর্জন দিয়ে নিজে জালিম হয়ে ওঠা যাবে না।”

তিনি প্রশ্ন তোলেন, “আমরা যদি ফ্যাসিবাদীদের মতো জালিম হয়ে উঠি, তাহলে আমাদের লড়াইয়ের মূল্য কী রইল? অধিকারের পক্ষে কথা বলে যদি অন্য কারো অধিকার লঙ্ঘন করি, তাহলে সেই অধিকারের মানে কী?” তার মতে, এমন এক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে যেন সন্ত্রাসীরাও লজ্জিত ও অনুতপ্ত হয়। অপরাধীদের জন্য রাজনৈতিক প্রতিরোধ ও আইনি প্রক্রিয়াই যথেষ্ট।

আরও পড়ুন