২২ জুলাই ২০২৬, বুধবার, ১০:০১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

বাউফলে গর্ভবতী নারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বাউফলে গর্ভবতী নারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫১

পটুয়াখালীর বাউফলে নির্বাচনি মিছিলে এক অন্তঃসত্ত্বা নারীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর কয়েক হাজার নারী কর্মী ও সমর্থক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। স্থানীয়দের মতে, বাউফলের ইতিহাসে এটিই ছিল নারী কর্মীদের অংশগ্রহণে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “এরপর যদি কোনো মা-বোন বা কর্মীর ওপর হামলা করা হয়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা কোনো চোখ রাঙানিকে ভয় পাই না। মা-বোনদের ভোটেই ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে।” তিনি চন্দ্রদ্বীপের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ড. মাসুদের সহধর্মিণী ডা. জাকিয়া ফারহানা সমাবেশে বলেন, “চন্দ্রদ্বীপে গর্ভবতী মায়ের ওপর বিএনপির কর্মী-সমর্থকদের এই হামলা জাহেলি যুগকেও হার মানিয়েছে। ওই মায়ের একমাত্র অপরাধ ছিল তিনি শফিকুল ইসলাম মাসুদের পক্ষে প্রচার চালিয়েছিলেন। হামলা ও হুমকি দিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না।”

উল্লেখ্য, গত রবিবার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারি বাজারে জামায়াতের একটি নির্বাচনি সভায় হামলা চালায় প্রতিপক্ষ বিএনপির কর্মী-সমর্থকরা। ওই হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ জামায়াতের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবারের এই বিশাল মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জামায়াতের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবককে সক্রিয় থাকতে দেখা গেছে।

আরও পড়ুন