গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ১৪:৫৫
নারায়ণগঞ্জে রিয়া মনি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র্যাং গস কোম্পানির স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত গৃহবধূর স্বামী আদিলকে গ্রেফতার করেছে। সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র্যাং গস কোম্পানিতে আদিল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্টাফদের রান্নাবান্নার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
৯ মাস পূর্বে তিনি জামালপুর জেলার চুনটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আদিল তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে সোনারগাঁয়ে র্যাং গস কোম্পানির স্টাফ কোয়ার্টারে বসবাস শুরু করেন। বুধবার সকালে ওই স্টাফ কোয়ার্টারে রিয়া মনির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা ৯৯৯-এ ফোন করেন ও পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত রিয়া মনির লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ইমরান আহাম্মেদ জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূকে কুপিয়ে হত্যার প্রমাণ মিলেছে। ঘর থেকে রক্তমাখা বঁটি উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
