আবারো পুরনো পোশাকে ফিরছে পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০১:৩৭
অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্ধারণ করা পুলিশের পোশাক বাতিল করে পুরনো পোশাকেই ফিরছে পুলিশ। সকল মেট্রোপলিটনে লোহার রঙের পরিবর্তে হালকা জলপাই এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র্যাব ব্যতীত অন্যান্য সকল ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শার্ট নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে উভয় ক্ষেত্রে খাকি টুইল প্যান্ট নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর।
গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যা আজ সোমবার প্রকাশ্যে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে পুলিশ ড্রেস রুলে যে পরিবর্তন আনা হয়েছিল তা সংশোধন বা সংযোজন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
প্রজ্ঞাপন জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পক্ষে লজিস্টিকস শাখা অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এ চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, লোহা রঙের শার্ট এবং কফি রঙের যে পোশাক প্রবর্তন করা হয়েছিল, এতে মাঠ পযায়ের পুলিশ সদস্যদের মাঝে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর পোশাক পরিবর্হতন বিষয়ে পুলিশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধতনরা পযালোচনা করে কয়েকটি নমুনা নির্ধারণ করে। পরবর্তীতে হালকা জলপাই ও গাঢ় নীল শার্ট এবং খাকি প্যান্ট নিরর্ধারণ করা হয়েছে।
প্রাপ্যতার ভিত্তিতে ইউনিফর্ম সরবরাহ করা হয় বিধায় বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোন আর্থিক সংশ্লেষ নেই। শুধু পুলিশ ড্রেস রুল ২০২৫ এ প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করে প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়েছে।
আরও পড়ুন
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
