আজ আছিয়া, কাল লামিয়া, পরশু রামিসা, এরপর কে?
মোঃ আজহারুল ইসলাম আকাশ
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০১:৪৬
ধর্ষণ পৃথিবীর জঘন্যতম অপরাধ। নিকৃষ্ট এই গোগ্রাসে পিছিয়ে নেই বাংলাদেশও। ২০২০ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৪টি ধর্ষণের ঘটনা ঘটছে আমাদের দেশে। যার ৯৭ ভাগ ক্ষেত্রেই যথাযথ শাস্তির মুখোমুখি হচ্ছে না ধর্ষকরা।
গত ৭ দিনে ৪ টি শিশু ধর্ষণ ও হত্যার সংবাদ পাওয়া গিয়েছে। পল্লবীতে ৭ বছরের রামিসাকে ধর্ষণের পর হত্যা, সিলেট ও ঠাকুরগায়ে ৪ বছরের ফাহিমা ও লামিয়াকে ধর্ষণের পর হত্যা কিংবা মুন্সীগঞ্জের ১০ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, সংবাদগুলো আমাদের অসুস্থ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে।
অনেক বিকৃত মস্তিষ্কের মানুষই ধর্ষণের কারণ হিসেবে কাপড় কে দ্বায়ী করে। তাহলে ৪;৭ ও ১০ বছর বাচ্চাদের কাপড়ের দোষ কোথায় ছিল? কাপড় নয় বরং ধর্ষণের ইচ্ছা থেকেই নিকৃষ্ট এই অপরাধের সৃষ্টি হয়। কেবল মেয়েদের মধ্যেই তা সীমাবদ্ধ নয়, আমাদের অনেক মাদ্রাসাতেও বলৎকারের শিকার হচ্ছে অনেক শিশু-ছাত্র। ভয়-ভীতি ঠেলে তা প্রকাশ করে না কেউ। বনশ্রীর মাদ্রাসায় পাওয়া ১০ বছরের মাদ্রাসা ছাত্রের পায়ুপথে আঘাত সংবলিত মরদেহ সেটারই প্রমাণ দেয়।
আমাদের দেশে আইন রয়েছে, আইনের শিষ্টাচার রয়েছে, তবে সেটা কি শুধুই অপরাধীদের জন্য? ন্যাচারাল জাস্টিসে, আইন প্রতিটা মানুষকে মুক্তভাবে নিজের অধিকারের জন্য লড়তে অনুমতি দিয়েছেন। কিন্তু এটা ব্যবহার করে দিনের পর দিন ধর্ষকরা শাস্তি থেকে বেচে যাচ্ছে।
আমাদের আইন (দন্ডবিধি, ১৮৬০-ধারা ৮৬;৮৭) মদ্যপ অবস্থায় করা অপরাধকে অবহেলা করে, ধর্ষকদের নতুন পথ দেখিয়ে দিয়েছে, ফলস্বরূপ ধর্ষকরা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জেলে দিন কাটাচ্ছে।
আমাদের দেশে শিশু ধর্ষণ ও হত্যা ঘটনার পিছনে যেমন পর্ণোগ্রাফিতে আসক্তির প্রভাব রয়েছে, তেমনি দ্বায়ী আমাদের অলস বিচার ব্যবস্থা। দ্রুততম সময়ের মধ্যে শিশু ধর্ষণ ও হত্যা নামক আলাদা বিশেষ আদালত গঠন করে এসব অপরাধ বিচারভুক্ত করা এবং সে রায়ের বাস্তবায়ন ঘটিয়ে সমাজে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা এখন সময়ের চাহিদামাত্র।
মোঃ আজহারুল ইসলাম আকাশ
আইন ও ভূমি প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
