অতি ভারী বর্ষণে পানির নিচে চট্টগ্রামের বিভিন্ন এলাকা
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১২:৫৬
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল ও নদীর জোয়ারের প্রভাবে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় দীর্ঘ যানজট। জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া ও চকবাজার। এসব এলাকার অনেক বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরের দিকে কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হলে পানির উচ্চতা আরও বাড়তে পারে, ফলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
অতি ভারী বর্ষণের কারণে নগরীর নিচু এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতির কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠনে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে চাকরিজীবী, বিমানবন্দরগামী যাত্রী, পথচারী, জরুরি কাজে বের হওয়া মানুষ এবং দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
