২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৩:০৯

শিরোনাম
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের

চাপের মুখে নতি স্বীকার: লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় ইসরায়েল

চাপের মুখে নতি স্বীকার: লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০০:০৯

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিন্দার মুখে এবার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।

এই আলোচনার মূল লক্ষ্য হবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধ আসার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি গতকালই মন্ত্রিসভাকে আলোচনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।"

নেতানিয়াহু আরও উল্লেখ করেন যে, বৈরুতকে নিরস্ত্রীকরণ করার বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানকে ইসরায়েল ইতিবাচক হিসেবে দেখছে। তবে এই চাঞ্চল্যকর ঘোষণার বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে এই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কি না, এখন সেটিই দেখার বিষয়।

আরও পড়ুন