সারা বছর মৃত ভোটার বাদ দেবে ইসি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২০:৪১
ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ করতে এক যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কেবল নির্দিষ্ট সময়ে নয়, বরং বছরজুড়েই মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চালু রাখবে কমিশন।
রবিবার (২৯ মার্চ) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই নতুন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
বৈঠকে সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ইতোমধ্যে ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
