টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২০:৪৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সাজিদুল মোল্লা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিদুল মোল্লা উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহতরা হলেন একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২০) এবং মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজিদুল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগতিতে জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সাজিদুলের মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
