স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ২০:১৬
শনিবার (৪ জুলাই) তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেছে।
বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, বিদ্যমান এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব।
বাংলাদেশের স্পিকারও দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ বলেন, আফগানিস্তানের চলমান অর্থনৈতিক পুনর্গঠন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি করেছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
