গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১১:১৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরার ক্যামেরাপারসন আহমেদ উইশাহ এবং একাধিক শিশু। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে ইসরাইলি হামলায় তাদের ক্যামেরাপারসন আহমেদ উইশাহ নিহত হন। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, সাংবাদিক আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক নীতির অংশ বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৭ জন নিহত হয়েছেন।
মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় আহমেদ উইশাহসহ আরও দুজন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থার তথ্যের ভিত্তিতে আইডিএফ নিহত অন্য দুজনকেও হামাসের সদস্য বলে দাবি করেছে।
উল্লেখ্য, আহমেদ উইশাহর ভাই এবং আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ উইশাহও গত এপ্রিল মাসে ইসরাইলি হামলায় নিহত হন। সেসময়ও আইডিএফ তার বিরুদ্ধে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল।
এদিকে গাজার সাবরা এলাকায় রাতভর চালানো পৃথক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
নিহত পরিবারের স্বজন নায়েল সাফাদি বলেন, “তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক ছিল না। তারা নিরীহ মানুষ, শুধু শিশু।”
আরেক স্বজন মোহাম্মদ সাফাদি প্রশ্ন তুলে বলেন, “এটাই কি যুদ্ধবিরতি? আমরা সাধারণ মানুষ। আমি কখনও অস্ত্র হাতে নিইনি।”
এ ছাড়া গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • কারওয়ান বাজার থেকে র্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক
- • খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
- • শোকে স্তব্ধ ইরান, দ্বিতীয় দিনেও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা
- • আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান
- • মালয়েশিয়াগামী বিমানে বোর্ডিং পাস নিয়েও উঠলেন না ৭১ যাত্রী
- • সাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
