০৫ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫১

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০০:০৯

কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি বাংলাদেশ দলের সাবেক এই পেসার। সে কারণেই তাকে এবার মাঠ থেকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামীকাল (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শুরু সকাল ১১টায়।

এর আগে রুবেলকে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।

এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল। দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলায় রুবেলের ওই পোস্টের পর খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান৷ এবার রুবেলের বিদায়কে আরো স্মরণীয় করে রাখতে চাইছে তামিমের বোর্ড।

২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি।

২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল।

আরও পড়ুন